বুধবার, ৩১ জুলাই, ২০১৩

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি
তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি
আমার কিছুই আর করার থাকে না
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই
যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও।
এমন সাধ্য কী আছে তোমার চোখের সামান্য আড়াল হই,
দুই হাত দূরে যাই
যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,
তোমাকে কি অতিক্রম করা কখনও সম্ভব
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র
আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো।
তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি
ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নি:ম্বাসে প্রশ্বাসে,
ততোই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন;
কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়।
তোমাকে ছাড়তে গিয়ে আষ্টেপৃষ্ঠে আরো জড়িয়েছি
তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি
তোমাকে।
 


মহাদেব সাহা

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

“তুলনামূলক হাত”

তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷
তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই
খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে;
আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর
চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে,
তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷
তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো হার,
সেখানেই শরীর আমার হয়ে ওঠে রক্তজবা ফুল৷
তুমি যেখানেই ঠোঁট রাখো সেখানেই আমার চুম্বন
তোমার শরীর থেকে প্রবল অযত্নে ঝরে যায়৷
আমি পোকা হয়ে পিচুটির মতো
তোমার ঐ চোখের ছায়ায় প্রতিদিন খেলা করে যাই,
ভালোবেসে নিজেকে কাঁদাই৷
তুমি শাড়ির আঁচল দিয়ে আমাকে তাড়িয়ে দিলে
আমি রথ রেখে পথে এসে তোমারই দ্বৈরথে বসে থাকি
তোমার আশায়৷ তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷ আমি যেখানেই
হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই৷


___ নির্মলেন্দু গুণ 

আমIর আমি আমার পৃথিবী : দুঃখ করো না, বাঁচো

আমIর আমি আমার পৃথিবী : দুঃখ করো না, বাঁচো: দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে । দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো । বাঁচার আনন্দে বাঁচো ।   বাঁচো, বাঁচো এবং বাঁচো ।...

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

নিজেকে যেভাবে ছড়িয়ে ছিটিয়েটুকরো টুকরো করছিজানি না ফিরে এসে তুমি তারকতটুকু একত্রীত করতে পারবে.......

রূদ্র অনির্বান

শনিবার, ২৭ জুলাই, ২০১৩

দুঃখ করো না, বাঁচো

দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।
দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।
বাঁচার আনন্দে বাঁচো । 
বাঁচো, বাঁচো এবং বাঁচো ।
জানি মাঝে-মাঝেই 
তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,
তার কালো লোমশ হাত 
প্রায়ই তোমার বুক ভেদ করে
চলে যেতে চায়, 
তা যাক, 
তোমার বক্ষ যদি দুঃখের
নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; 
যদি গলগল করে রক্ত ঝরে,
তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও
না মুহূর্তের তরে ।
তার সাথে করমর্দন করো না,
তাকে প্রত্যাখান করো ।
অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ
ছদ্মবেশ ।
তোমাকে বাঁচাতে পারে আনন্দ । তুমি তার
হাত ধরো,
তার হাত ধরে নাচো, গাও, বাঁচো,
ফুর্তি করো ।
দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক
মরে যাবে ।
যদি মরতেই হয় আনন্দের হাত ধ’রে মরো ।
বলো, দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম,
আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান

—নির্মলেন্দু গুণ

জনম জন্মান্তরের মিলনের স্বাদ

নক্ষত্র ফুল বিছায়ে আছে
আকাশের বুকের বাগানে
তবু আজ মেঘ হবে 
অঝোর ধারায় নয়, বৃষ্টি হবে খুব ধীরে রয়ে সয়ে
যেভাবে বেদনার নদী বয়ে চলে ধীর পায়ে
বেদনার বড় ফুরিয়ে যাবার ভয় 
তবে এই ধীর লয় আমার বড্ড জঘন্য লাগে
আমি অহর্নিশ ছুটে চলি দ্রুত থেকে দ্রুততর বেগে
দয়া করে প্রশ্ন করো না, কোথায় যাচ্ছি
কিংবা কোথায় যেতে চাই
সেখানে পৌঁছালে কি হবে, না পৌছলে কি ক্ষতি?
কারও কি পথ চেয়ে থাকবার কথা?
নাকি পথ চলাটাই আনন্দের?
আমি জানি না এসব কিছুই
শুধু মনে হয় আমি খুঁজে ফিরি তাকে
জনম জন্মান্তরের মিলনের স্বাদ
তার বুকে শান্তি ঘুম ভালবাসা আছে ঢেঁড়
যে ভালবাসা অপচয় করে ফেলেছি
ভুল পরাগের গন্ধ মেখে- তাকে ফেরাবার মন্ত্র
শেখা হবে না আর এ জীবনে
বৃথা চেষ্টার জলাঞ্জলি দিয়ে আমি-ভালবাসা খুঁজি না আর 
আমি ছুটে চলি দ্রুত থেকে দ্রুততর বেগে
পৌছাতে হবে সেখানে, তার বুকে শান্তি ঘুম ভালবাসা আছে ঢেঁড়
ভয়ংকর সুন্দর, ঝর্ণার শীতলতা সবুজ ঘাসের কোমলতা
আহ! আমাকে পৌছাতে হবে-'মৃত্যু' তুমি কত দূরে....
নক্ষত্র ফুল বিছায়ে আছে
আকাশের বুকের বাগানে........


রূদ্র অনির্বান

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

পূর্ণতার কাছাকাছি

মানুষ যে কোন বিষয়ে যত পূর্ণতার কাছাকাছি যায়, সে বিষয়ে তার আত্মতৃপ্তি তত হ্রাস পায়..
...

রূদ্র অনির্বান